চাপে বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সাকিব-মুশফিকদের বিদায়ের পর সবাই তাকিয়ে ছিল মাহমুদউল্লাহর ব্যাটের দিকে। দর্শকদের অস্থার প্রতিদানও দিচ্ছিলেন এই ব্যাটসম্যান। তবে লাঞ্চ থেকে ফিরে খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন না রিয়াদ। ইশান্ত শর্মার বলে ভুবনেশ্বরকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন টাইগার এই ব্যাটসম্যান। আর মাহমুদউল্লাহর বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৪ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪২ রান।
এর আগে পঞ্চম দিনে তিন সেশনে ৯০ ওভার উইকেটে কাটাতে হবে। হাতে উইকেট সাতটি। এ সমীকরণ সামনে রেখে সকালে ১০/১২ মিনিটের মধ্যেই উইকেট হারিয়ে বসা। বাঁহাতি স্পিনার জাদেজার বলে আউট আশা ভরসার কেন্দ্রবিন্দু সাকিব। তার কিছুক্ষণ পর অফস্পিনারকে লংঅফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ক্যাচ আউট অধিনায়ক মুশফিকুর রহীম।
প্রথম ইনিংসে সমস্ত দায় দায়ত্তি কাঁধে নিয়ে অসিম সাহস, অবিচল আস্থা –মনোযোগ মনঃসংযোগের মিশেলে সংগ্রামী শতক হাঁকানো মুশফিক মাত্র ২০ রানে আউট হওয়ার পর মনে হচ্ছিল প্রতিরোধের দেওয়াল বুঝ ভেঙ্গে পড়বে। তবে দলের দায়িত্ব নিজের কাঁধে নেন মাহমুদউল্লাহ। সাব্বিরকে সঙ্গে নিয়ে তুলে নেন নিজের ১৩তম অর্ধশত।
এরপর সাব্বির ২২ রান করে ইশান্ত শর্মার একটু নিচু ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন। টাইগারদের মিডলঅর্ডার এই ব্যাটসম্যান বিদায় নিলে সবাই তাকিয়ে ছিল মাহমুদউল্লাহর ব্যাটের দিকে। তবে সবাইকে হতাশ করে ইশান্ত শর্মার বল পুল করতে গিয়ে ভুবনেশ্বরকে ক্যাচ দেন এই তারকা।
সাধারণত চতুর্থ দিনের শেষ দিকে ভারতীয় উইকেট ভেঙে যায়। প্রায় তাই হয়েছে আজ। আর এ কারণেই শেষ দিকে ব্যাটিং করার ঝুঁকি নেয়নি ভারত। ১৫৯ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কোহলিরা। আর এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫৯।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.