গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন এসআই মোজাম্মেল হক

বার্তা পরিবেশকঃ
আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।
(শুক্রবার) ২জুন সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম জুমছড়ি মরিচ্যাচর এলাকায় আয়োজন করা হয়।
বিট পুলিশিং কার্যক্রম সভায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাসুদ রানা (ইন্সপেক্টর) উপস্থিত থেকে স্থানীয় এলাকাবাসিদের আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক আলোচনা করেন।
ইন্সপেক্টর মাসুদ রানা বলেন, সমাজ সুন্দর রাখতে হলে আইনশৃঙ্খলা দিতে খেয়াল রাখতে হবে। বাল্যবিবাহ, মাদক ব্যবসাসহ অবৈধ কাজ করা যাবে না। যদি এসবে আপনারা জড়িত হয়ে পড়েন তবে আইন প্রয়োগকারি সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আইন ভঙ্গ করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করলে জীবনে কোন সমস্যা হবেনা এবং আইনি ঝামেলা পোহাতে হবেনা।
এসময় উপস্থিত ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ি এসআই মোজাম্মেল হক, অনলাইন প্রেসক্লাব কক্সবাজার সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের বার্তা সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, পশ্চিম জুমছড়ি মরিচ্যাচর সমাজ কমিটির সর্দার মোঃ ইউনুস প্রমুখ।

  1. istanbul escort বলেছেন

    istanbul escort servisi

  2. escort bayan বলেছেন

    istanbul escort servisi

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.