কামাল হোসেন কক্সবাজারবাসীর মনে স্থান করে নিয়েছে

বার্তা পরিবেশক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টিজ এর চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন,জেলা প্রশাসক  কামাল হোসেন জেলা বাসির মনে স্থান করে নিয়েছেন। কক্সবাজারে জীবন-মান উন্নয়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারের সার্বিক উন্নয়নে যে মেগা প্রকল্প গ্রহণ করেছেন তা বাস্তবায়নে বিদায়ী জেলা প্রশাসক এম. কামাল হোসন যে নিরলসভাবে কাজ করেছেন তা কক্সবাজারবাসী কখনো ভুলবেনা। তিনি গতকাল ৪ জানুয়ারি সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক এম কামাল হোসেনের বদলীজনিত বিদায় উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন এম কামাল হোসেন তাঁর তিন বছরের কর্মকালে কক্সবাজারবাসীকে যেভাবে আপন করে নিয়েছেন, তাতে করে তিনি হয়ে ওঠেছেন কক্সবাজারবাসীর অতি আপনজনে। সংবর্ধনার জবাবে বিদায়ী জেলা প্রশাসক এম কামাল হোসেন বলেন, তিনি এখানে কর্মকালে একটা মিনিটও অপচয় করেননি। প্রতিটি ক্ষণ এখানকার সার্বিক উন্নয়নে ব্যয় করেছেন। তিনি তাঁর বক্তব্যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অব্যাহত অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ড ট্রাস্টিজ এর সদস্য ও সাবেক সাংসদ সদস্য এথিন রাখাইন ও প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডিন ড. খান সরফরাজ আলী, ডিরেক্টর ফিনেন্স জসিমউদ্দিন, ইংরেজি বিভাগের শিক্ষক তামান্না নওরিন, ইসলামিক স্টাডিজের শিক্ষক আরিফুল্লা ও সাইফুল ইসলাম, লাইব্রেরি সায়েন্সের শিক্ষক শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সাইফুউল্লাহ, নাজিমউদ্দিন ছিদ্দিকী, ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.