কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটি কাপ্তাই লেকে ৩ মাস মাছধরা বন্ধকালীন সময়ে অবৈধ মৎস্য শিকারিদের নিকট হতে কাপ্তাইয়ের মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) ও নৌ পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৩জুলাই২১) বিকাল ৫টায় একটি নৌকা,৫হাজার মিটার কারেন্ট জাল,৪হাজার মিটার সুতার জাল আটক করে। কাপ্তাই বিএডিসি কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম জানান, কাপ্তাই হ্রদে মৎস্য প্রজাননের জন্য ১লা মে হতে তিন মাস ব্যাপি মাছ আহরণ,শিকার জেলা প্রশাসকের পক্ষ হতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ বন্ধকালীন সময় কিছু অসাধু মৎস্য শিকারি নিষেধাজ্ঞা অমান্য করে লেকে মাছ ধরার সময় আমরা গোপন সুত্রে খবর পেয়ে অভিযান করি। তিনি আরোও জনান,বন্ধকালীন সময় কেংছড়াছড়ি, কুতুবছড়ি,হরিণছড়া মুখ নামক এলাকায় সহ আরো বিভিন্ন জায়গায় অভিযান পরিচালোনা করে সম্প্রতি, ১৫টি মাছ ধরার পুরাতন নৌকা,২হাজার মিটার কারেন্ট জাল, ১হাজার মিটার সুতার জাল, ৪টি হুইল বড়শি ও একটি ডিপ ফ্রিজ আটক করা হয়েছে বলে উল্লেখ করেন। তবে এ অভিযান বন্ধকালীন পযন্ত চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৫৪

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.