কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

কাপ্তাই প্রতিনিধি:
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে বুধবার (১৪জুলাই) কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী মুনতাসির জাহান উপজেলা সদর বড়ইছড়ি, কেপিএম, কলাবাগান এবং মিশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এইসময় দন্ডবিধি ১৮৮ ধারায় ৪ টি মামলায় ৪শ টাকা, সড়ক পরিবহন আইনে ২ টি মামলায় ৭শত টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ টি মামলায় ১ হাজার টাকা সহ সর্বমোট ৭ টি মামলায় ২১শ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার পুলিশ সদস্যরা এবং আনসার সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.