কাউন্সিলর অধ্যাপক ইসমাইলের দায়িত্বভার গ্রহণ

আবুল কালাম, চট্রগ্রামঃ

সদ্যসমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সাধারণ দক্ষিণ কাট্রলী ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর ও ১১ নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো, ইসমাইল এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে ১১ নং ওয়ার্ড দক্ষিণ কাট্টলী এর সর্বস্তরের জনগণের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে নগরীর হালিশহর ফইল্ল্যাতলী বাজার প্রাণ হরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন,ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ও মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন।
সভা পরিচালনা করেন নবনির্বাচিত কাউন্সিলর এর একান্ত সচিব ও ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের ২ নং ইউনিট সভাপতি আখতারুজ্জামান চৌধুরী আক্তার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল বলেন। আমার ওয়ার্ডে কোন দুই নাম্বারি কাজ কারবার করা চলবে না যদি কারো দুইনাম্বারী করার ইচ্ছা থাকে এক্ষুনি চলে যেতে পারেন। আমি চাই সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কে মডেল ওয়ার্ডে পরিণত করতে। তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন সবাই আমার প্রাণপ্রিয় নেতা ১০ নং আসনের এমপি ডাক্তার আফছারুল আমীনের জন্য দোয়া প্রার্থনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১২ নং সরাই পাড়া নবনির্বাচিত কাউন্সিলর নুরুল আমিন। উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াছ
,পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল আমিন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর,দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী,১১ নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ শাহজাহান।
সভায় আরো উপস্থিত ছিলেন,নয়াব আলী,নজরুল ইসলাম ভূঁইয়া এমদাদুল হক হানিমুন ইসলাম, আলি আফসার, জাকির আহমদ,পাহাড়তলী হালিশহর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর আলম, মাহাবুল আলম ও এগার নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড মহিলা নেত্রী নাসিমা লোকমান ও পারভীন আক্তার,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নগরীর ফইল্লাতলী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নবনির্বাচিত কাউন্সিলর অধ্যাপক ইসমাইলের দায়িত্বভার গ্রহণের কেক কেটে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান।
এরপর হোয়াট অফিসে ফিতা কেটে উদ্বোধন করে ভিতরে ঢুকে কিছুসময় নেতাকর্মীদের মাঝে কুশল বিনিময় করেন এবং সবার দোয়া কামনা করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.