কচ্ছপিয়াতে বিদেশে নিবে বলে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মনহরি

কচ্ছপিয়াতে বিদেশে নিবে বলে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মনহরি
বার্তা পরিবেশকঃ
মানবপাচার প্রতিরোধে সরকারসহ বিভিন্ন এনজিও দেশেও প্রত্যন্ত অঞ্চলে কাজ করলেও মানবপাচার থামাতে পারেনি বলছে বিশিষ্ট জনেরা । বর্তমানে মানবপাচরের বিরোদ্ধে সরকার কঠোর অবস্থান নিলেও পাচারকারিরা নিরবে তাদের কাজ করে যাচ্ছে এমনটা খবর রয়েছে। বেশ কয়েকজন মালেশিয়সহ বিদেশে থেকে দেশে দালালের মাধ্যমে বিদেশ গমনে ইচ্ছুক এমন যুবকদেও টার্গেট কওে তারা তাদের ফাঁদ বসিয়ে সর্বশান্ত করে ছাড়ে।

এমই একজন প্রবাসি মালেশিয়া নেওয়ার কথা বলে এলাকায় বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের নাথ পাড়া গ্রামের মৃত সুধন নাথ এর ছেলে প্রবাসি মনহরি নাথ এর উপর।
মনহরি বর্তমানে তার আরো দুইভাইসহ মালেশিয়াতে অবস্থান করছে বলে জানা গেছে। এদিকে মালেশিয়া অবস্থানকে পুজি করে স্থানীয় অনেকমানুষের কাছ থেকে ভিসা দিবে বলে মোটা অংকের টাকা নিয়ে এখন তাদেও সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে ২০১৯ সালে পাশ^বর্তী ইউনিয়ন গর্জনিয়ার পূর্ব বোমাংখীল এলাকার ফজল করিম এর ছেলে মহিউদ্দিন এর কাছ থেকে ৩লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আজ অবধি কোন ভিসা দেয়নি ও টাকাও ফেরত দেয়নি বলে জানান। টাকা চাইলে উল্টো প্রান নাশের হুমকী দিচ্ছে বলে জানান।
গত বছর একই ইউনিয়নের ক্যাজরবিল গ্রামের আ্দুর রহিমসহ আরো দুইজনের কাছ থেকে ৭লাখ টাকা নিয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।
সম্প্রতি নাম প্রকাশ না করা শর্তে বাইশারীর একজন থেকে ৩লক্ষ টাকা ভিসার নাম করে হাতিয়ে নিয়েছ্ ে
এদের কাছ থেকে টাকা নেওয়ার পর প্রবাসি মনহরি নাথ তাদের সাথে কোন ধরনের যোগাযোগ করছে না বলে জানান ভোক্তভোগীরা।
সম্প্রতি গর্জনিয়া এলাকা থেকে আদম পাচারের দায়ে গর্জনিয়া বাজরের সিরাজ সওদাগর এর ছোট ভাই জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন আটক হলেও মনহরি নাথের মতো আরো অনেক মানব পাচারকারি অধরা রয়ে যাচ্ছে বলে স্থানীয় সুত্রে জান গেছে\
ভোক্তভোগী মহিউদ্দিন জানান, আমাকে মালেশিয়ার ভিসা দিবে বলে ২০১৯ সালে টাকা নিয়েছে। টাকা নেওয়ার পর প্রথম কয়েকবার যোগাযোগ করলেও এর পর আজ অবধি সে আমার সাথে যোগাযোগ করেনি। আমার টাকাও ফেরত দিচ্ছেনা । পরিবারের কাছে গেলে তারা কোন সৎ উত্তর দিতে পারছেনা । আমি এর সুরাহা চাই।
এদিকে গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল এলাকার আবদুর রহিমকে ভিসা দিতে না পারলে সে বিচার দেয় তৎকালিন গর্জনিয়া পুলিশ ফাড়ির আইসি আনিসুর রহমানের কাছে বিচারে ৩নং ওয়ার্ড় সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে বতবে বিচারের কোন সুরাহা পাননি বলে জানান আবদুর রহিম।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি ফরহাদ আলী জানান, এমন অভিযোগ এখনো আসেনি কেউ যদি অভিযোগ দেয় আমরা  ব্যবস্থা গ্রহণ করবো রামু থানার মাধ্যমে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.