কক্সবাজার প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক’কে দৈনিক খোলা কাগজের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তিঃ
নবনির্বাচিত কক্সবাজার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবু তাহের ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মুজিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নীল সাগর গ্রুপের দৈনিক খোলা কাগজ।
২১ জানুয়ারী (বৃহস্পতিবার) দৈনিক খোলা কাগজ কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন নীল সাগর গ্রুপ এর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান।

দৈনিক খোলা কাগজ এর জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাব কোষাধ্যক্ষ এডভোকেট আয়াছুর রহমান, দৈনিক ইনকিলাব এর কক্সবাজার বিশেষ প্রতিবেদক শামশুল হক শারেক,বিটিভি কক্সবাজার সংবাদদাতা জাহেদ সরওয়ার সোহেল, জয়যাত্রা টেলিভিশন কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ ফরিদ, প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে প্রেসক্লাব সভাপতি আবু তাহের জানান, আমাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি এই দোয়া করবেন।
আশা করছি আপনাদের সাথে নিয়ে আমাদের কলম সৈনিকদের অধিকার আদায়ে কাজ করতে পারবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.