নিজস্ব প্রতিবেদকঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১০১ তম জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।
বুধবার (১৭ মার্চ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে বিএমএসএফ কক্সবাজার জেলার অস্থায়ী কার্যালয় দৈনিক আলোকিত উখিয়া অফিসে সন্ধ্যা ৬ টায় উক্ত অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনকসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কুরআন থেকে সুরা ফাতেহা একবার সুরা ইখলাস তিনবার এবং দরূদে ইব্রাহীম তেলাওয়াত করার মাধ্যমে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি মিজান উর রশিদ মিজানের নেতৃত্বে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক খোলা কাগজ এর জেলা প্রতিনিধি নেজাম উদ্দিন, বিএমএসএফ কক্সবাজার জেলা সদস্য ছুরত আলম, সিবিবিএন এর জসিম উদ্দিন, এন আলম আজাদ, শাহাব উদ্দিন, ছিদ্দিক আহমদ আতিক, কামরুল হাসান মামুন, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম,এম, এইচ, ইমারানুল কাশেম, এবাদুল্লাহ, সরওয়ার হোসেন ও আলী আশরাফুল হোসেন শাহেদ প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.