উখিয়ার সৈয়দ আকবর চৌধুরী মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের মরহুম আব্দুর রহিম চৌধুরীর প্রথম পুত্র,সৌদি প্রবাসী সাবেক বিএনপি নেতা ও কক্সবাজার পাহাড়তলীস্থ শাহ আরমান কাঞ্চনের ভগ্নিপতি সৈয়দ আকবর চৌধুরী গত ২০ ডিসেম্বর( রবিবার) ইন্তেকাল করেছেন। তার তিন পুত্র ও দুই কন্যা।
সৈয়দ আকবর চৌধুরী মৃত্যুতে ওয়ান নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় বলেন, একজন মহৎ ও দয়াবান মানুষ ছিলেন। ওয়ান নিউজ পরিবারের পক্ষ থেকে তার আত্নার মাগফেরাত কামনা করছি।

গত কাল মরহুমের জানাযার নামায আসরের নামাজের পর স্থানীয় মধ্য রাজাপালং কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মরহুমের পরিবার সকলের প্রতি তার আত্নার শান্তি কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.