উখিয়াতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু, জানেনা রেঞ্জ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভুমির পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচারের সময় পাহাড় ধ্বসে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
সরজমিন ঘটনাস্থল ও এলাকার বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়া গ্রামের মোকতার আহম্মদ চৌধুরীর ছেলে এলাকার মকসুদুল করিম চৌধুরী দীর্ঘদিন ধরে পাগলীরবিল বনবিট কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হেডম্যান আব্দুল হককে মোটা অংকের টাকায় ম্যানেজ করে নির্বিচারে সরকারি পাহাড় কেটে মাটি পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১১ টায় পাতাবাড়ী সোনা ঘোনা এলাকায় পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচারের সময় পাহাড় ধ্বসে পাতাবাড়ী গ্রামের মৃত মোঃ ইসলামের ছেলে ডাম্পার শ্রমিক মোঃ আয়াছ (২৮) ঘটনাস্থলে নিহত হয়।
ঘাতক ডাম্পার মালিক ও পাহাড় কেখো মাকসুদুল করিম চৌধুরী বলেন, আমি বিট অফিসার দেলোয়ার হোসেন ও হেডম্যান আব্দুল হককে টাকা দিয়ে পাহাড় কাটতেছি। পাহাড় কাটার সময় হঠাৎ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। এ গুলো কোন সমস্যা হবে না টাকা থাকলে সব কিছু করা সম্ভব।
নিহতের ভাই মুফিজ ড্রাইভার বলেন, আমার ভাইকে মকসুদুল করিম চৌধুরী পাহাড় চাপা দিয়ে মেরে ফেলছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তিনি আরো বলেন, থানা বা আদালতের আশ্রয় নিলে আমার ভাইয়েরমত আমাকেও মাটি চাপা দিয়ে হত্যার হুমকি ধমকি দিচ্ছে। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন জানান, আমি শুনেছি একজন শ্রমিক মারা গেছে। তিনি প্রতিবেদককে উল্টো প্রশ্ন করেন যিনি মারা গেছে তার বিরোদ্ধে কি আইনি ব্যবস্থা নিব? জায়গাটি সীমান্ত প্রত্যন্ত এলাকা হওয়ার কারনে সবসময় যেতে পারিনা না সেই সুযোগটি পাহাড়খেকো নিচ্ছে। আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। তাদের সহযোগিতার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সন্জুর মোরশেদ, মাটি চাপা পড়ে শ্রমিক মৃত্যুর সত্যতা স্বীকার করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.