মোঃ কাউছার ঊদ্দীন শরীফঃ
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে । শনিবার (৬মার্চ) গভীর রাতে অত্র ইউনিয়নের কানিয়া ছড়া ও ভোমরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, একটি সংঘবদ্ধ চক্র ডাম্পার যোগে গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের কানিয়াছড়া এলাকার সাংবাদিক নাছির উদ্দিন পিন্টুর বাড়ির গোয়ালঘর থেকে ২টি , একই ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার আমির হোসেনের বাড়ি থেকে ২টি এবং তার ভাই মোহাম্মদ হোসেনের বাড়ি থেকে ১টিসহ মোট ৫টি গরু চুরি করে নিয়ে যায় । প্রত্যক্ষদর্শীরা গরু ৫ টির মুল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান ।এ ব্যাপারে গরুর মালিক সাংবাদিক নাছির উদ্দিন পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,আমার সহায় সম্বল বলতে এগুলো ছিল এখন আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি । এলাকার লোকজন জানান, ঈদগাঁও থানা হওয়ার পর ও এলাকার লোকজন কাঙ্খিত সেবা পাচ্ছে না ।একের পর এক চুরি,ডাকতি ইয়াবাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেলে ও প্রশাসন এ সব নির্মুলে কোনকাজ করছে না। এলাকার সচেতন মহল উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ।এ ব্যপারে ঈদগাও থানার ওসি আব্দুল হালিমের সাথে কথা হলে গরু চুরির খবর পেয়েছেন এবং এ বিষয়ে একশেনে যাবেন বলে বলে জানান ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.