ইসলামাবাদে মহিলা মেম্বার প্রার্থী ‘আয়েশার’ প্রশংসায় এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধিঃ

ইউপি নির্বাচন আরো কয়ক মাস বাকি রয়েছে। সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠে ময়দানে। ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গ্রাম থেকে গ্রামন্তরে। নির্বাচনী হাওয়া বইছে মাঠে ময়দানে। তবে বসে নাই কোন প্রার্থী। আপন গতিতে চালিয়ে যাচ্ছে নির্বাচনের প্রচারণা। সময় যতই ঘনিয়ে আসছে, ততই বেড়ে যাচ্ছে নির্বাচনী আমেজ। চায়ের গরমের সাথে গরম হচ্ছে নির্বাচনের মাঠ। আলোচনা-সমালোচনা চলছে মানুষের মুখে মুখে। ষ্টেশন ও চায়ের দোকানে এখন আলোচনা চলছে শুধু নির্বাচন নিয়ে। কে হতে পারে ক্ষমতার চেয়ারের মালিক।

কক্সবাজার সদর উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের আসন্ন নির্বাচনে মহিলা মেম্বার প্রার্থী ‘আয়েশার’ প্রশংসায় এলাকাবাসী। মহিলা মেম্বার প্রার্থী ‘আয়েশা ছিদ্দিকা’ এখন আলোচনায়। এলাকাবাসীর প্রশংসায় তিনি এখন পঞ্চমুখ। তিনি ইসলামাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করবেন বলে জানা গেছে । আয়েশা ছিদ্দিকা বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর সাথে কৌশল বিনিময় করছেন।সাধারন মানুষও আয়েশাকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসাবে দেখতে চান ।

আয়েশা ছিদ্দিকা ইউনিয়নের উত্তর পাঁহাশিয়াখালী এলাকার মৃত্যু জমিদার আব্দুল আজিজ খলিফার নাতি ও মৃত্যু মোহাম্মদ শফি (প্রকাশ সবজি কোম্পানির) ২য় ছেলে সেলিমা উল্লাহর স্ত্রী। দীর্ঘদিন ধরে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোট যুদ্ধে কোমর বেধে নেমেছেন তিনি। জনগণের সাড়াও পাচ্ছেন। জনগনের ইচ্ছায় তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তিনটি ওয়ার্ডে বিপুল ভোট ব্যাংক রয়েছে তার।

স্থানীয়রা জানায়, ১নং ওয়ার্ডে দাদার বাড়ি, ২নং ওয়ার্ডে শ্বাশুর বাড়ি আর ৩নং ওয়ার্ড তার নানার বাড়ি। এছাড়া তিনটি ওয়ার্ডে তার রয়েছে অসংখ্য আত্মীয় স্বজন। একজন নম্র, শিক্ষিত ও ভদ্র মহিলা আয়াশা ছিদ্দিকা। সবকিছু মিলিয়ে এবার চমক দেখাতে পারেন তিনি। ভোটারেরা জানায়, ভোট আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট শেষ হলে ভুলে যায় তাদের দেয়া সেসব প্রতিশ্রুতি। দেখায় মেলেনা জনপ্রতিনিধিদের। আমরা জেনে,বুঝে এবার ভোট দিব। আমরা পুরাতন হাড়িতে দই বসাবোনা। আমরা এবার আয়েশাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করব।

ভোটাররা আরো জানায়, আমরা অতীতে অনেককে ভোট দিয়ে মেম্বার করেছি। আমরা পরিবর্তন চাই। আয়েশা ছিদ্দিকাকে যে কোন আপদ-বিপদে পাশে পেয়েছি। মেম্বার না হয়েও আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে মহিলা মেম্বর নির্বাচিত করব।

আয়েশা ছিদ্দিকা জানান, আমি দেশ ও জনগণের সেবা এবং এলাকার উন্নয়ের জন্য ভোট করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের দ্ধারে দ্বারে যাচ্ছি। জনগনের সাড়াও পাচ্ছি। জনগণ চাইলে তাদের খেদমত করার সুযোগ পাব । আমি চাই জনগণের খেদমত করতে। সবাই আমার লক্ষ্য। জয় পরাজয় আল্লাহর হাতে। কেউ আমার প্রতিপক্ষ নই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.