২৮ ফেব্রুয়ারী দৈনিক রূপালী সৈকত, দৈনিক আলোকিত, অনলাইন নিউজ পোর্টাল ওয়ান নিউজ,কক্সটাইমসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত,” ইসলামাবাদে কবরস্থানে লাশ দাফনে বাঁধা মোটা অংকের চাঁদা দাবি” শিরোনাম সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে । উক্ত সংবাদটি সম্পুর্ন ভূয়া মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ।এই ঘটনটি এলাকার সামাজিক বিরোধ মাত্র ।আসল ঘটনা হল আমাদের এলাকায় প্রতিটি সমাজের নির্দিষ্ট কবরস্থান আছে । কবরস্থান ও মসজিদের করচ ও দেখা শুনা করে তাদের সমাজে লোকজন । কোন সমাজের লোক মারা গেলে তাদের নির্দিষ্ট কবরস্থানে দাফন করা হয় ।অন্য কবরস্থানে দাফন করতে ঐ সমাজ কমিটির অনুমতি লাগবে ।এটাই আমাদের এলাকার প্রচলিত নিয়ম ।ঐ লাশ দাফন করার জন্য আমাদের রাজঘাট সমাজের মিটিংয়ে সীদ্ধান্তে সর্বসম্মতিক্রমে অনুমতি দেওয়া হয় । ঠিক সেই মুহূর্তে খবর আসে তাদের সামাজিক কবরস্থান ভোমরিয়া ঘোনায় কবর খনন করা হয়েছে । তখন তারা সেখানে তাদের সামাজিক কবরস্থানে লাশ নিয়ে গিয়ে দাফন করে । এদিকে সংবাদে যে মোস্তফা কামালের নাম উল্লেখ করা হয়েছে সে সমাজের মিটিংয়ে এবং এলাকায় ছিল না । এরপর এলাকার একটি চক্র এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এ মিথ্যা সংবাদটি পরিবেশন করে ।আমরা কমিটির সকল সদন্য এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি ।
প্রতিবাদকারী
সমাজ কমিটি
রাজঘাট মঞ্জিলের মোরা জামে মসজিদ
গজালিয়া, ইসলামাবাদ ।
সদর, কক্সবাজার ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.