এম শফিউল আলম আজাদ,
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের বর্তমানে ৭০/৮০ টাকার নিচে কোন তরকারী পাওয়াই কষ্ট হয়ে পড়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন নিম্নও মধ্য আয়ের লোকজন। চলমান সময়ে শাক-সবজি মিললেও দাম অনেক চড়া। সবজির দাম বৃদ্ধি হওয়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সাধারণ ক্রেতাদের ।
জানা যায়, ঈদগাঁও বাজারে লাগামহীন হয়ে পড়ছে নিত্য প্রয়োজনীয় সবজির বাজার। যার কারনে সবজি এখন সাধারণ মানুষের মরণ ফাঁদে পরিনত হয়েছে।
১১ অক্টোবর রাতে তরিতরকারী বাজার ঘুরে চোখে পড়ে বটবটি ৬০ টাকা, আলু ৪৫/৫০ টাকা, শষা ৫০, বেন্ডী ৮০, বেগুন ৮০ টাকা, তিতকরল ৭০, কচুরছড়া ৪০, টমেটো ১৬০, মুলা ৭০, মরিচ ২২০, পেয়াজ কেজি প্রতি ৯০ টাকা,আদা ১২০, রশুন ১০০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। তবে এক বিক্রেতা কাছে বেশি দামে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিউত্তোর দিতে পারেনি। সবজি কিনতে আসা ঈদগাঁওর বিভিন্ন গ্রামাঞ্চলের কয়েক জনের সাথে কথা হলে তারা জানান, বর্তমানে সময়ে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে অল্প কিছু কিনে বাড়িমুখী হচ্ছেন। পছন্দের কিছু কেনার ইচ্ছা থাকলেও চড়া দামের কারনে কিনতে পারছেনা অনেকেই। এতে করে সংসার চালাতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে। তরি-তরকারির দাম এভাবে বাড়তে থাকলে খেটে খাওয়া মানুষগুলো অনেক বিপাকে পড়ে যাবে।
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.