জীবনের প্রথম ভোট দিলেনঃ তামিম ইকবাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

ওয়ান নিউজঃ চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি মোড় থেকে একটু দক্ষিণে গেলেই তামিম ইকবালের বাড়ি। বাড়ির অদূরের আসকারদীঘির পাড়ের চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সঙ্গে ছিলেন তার বড় ভাই প্রাক্তন জাতীয় ক্রিকেটার নাফিস ইকবালও।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভোট দিতে আসেন তামিম। পরে তিনি তার ভোটপ্রয়োগ করেন। ভোটকেন্দ্রে থেকে তাকে কঠোর নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় তামিম ইকবাল বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। খুব আনন্দিত। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভালো লাগছে। নির্বাচনের পরিবেশ খুব ভালো দেখছি। পছন্দের প্রার্থী পাশাপাশি গণভোটও দেন বলে জানান তামিম ইকবাল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.