চকরিয়ায় বখাটে কর্তৃক পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে বখাটে কর্তৃক পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বখাটে যুবক।

 

ধর্ষণের শিকার শিশুটি কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) এবং পরে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানান। গত সোমবার (২৬শে মার্চ) দুপুরে ইউনিয়নের ৪নং ওয়ার্ড উলুবনিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনাটি ঘটে। ঘটনার পরদিন পুলিশের এসপি সার্কেল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

শিশুর পারিবারিক ও স্থানীয় সুত্রে জানায়, বর্ণিত সময়ে শিশুটির মা জরুরী কাজে পার্শ্ববর্তী ডুমখালী গ্রামে আত্মীয়ের বাড়িতে যায়। সে সুযোগে পাশের বাড়ির বকাটে যুবক আক্তার আহমদের পুত্র রহিম উদ্দিন (২০) বরই (কুল) দেওয়ার নাম করে পাঁচ বছর বয়সী ওই শিশুকে নির্জন কক্ষে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে।

 

একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে রহিম উদ্দিন পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরে আসলে শিশুটি কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা খুলে বলে। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের অবস্থা মারাত্মক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে।

 

শিশু কন্যাটির দাদা জানান, তার নাতিকে স্থানীয় বকাটে কর্তৃক ধর্ষণ করে মারাত্মক আহত করায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি সেখানে রয়েছে। এমন জঘন্য কাজের সাথে জড়িতকে কঠোর শাস্তি কামনা করেন তিনি। ইতিপূর্বে বখাটে রহিম উদ্দিনের বিরুদ্ধে আরো কয়েকটি নারী সংক্রান্ত ঘটনা স্থানীয়ভাবে সামাধান করা হয়েছে বলে জানায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

এব্যাপারে চকরিয়া থানার ওসি বকতিয়ার উদ্দিন চৌধুরী জানায় এসপি সার্কেলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দিলে সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.