কক্সবাজারে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার উত্তর বনবিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুলের কাছে সরকারি কোন কাজে কেউ সমস্যা করলে প্রটেকশন দেবে বলে এবং নিজেকে সমন্বয়ক দাবী করে ৩ লাখ টাকা চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে মনির খান নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে বনবিভাগ অফিস ঘেরাওসহ আন্দোলন করার হুমকি দেয়া একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযোগ উঠেছে, গত ৪ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়  পিএমখালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর আগে রেঞ্জ কর্মকর্তার সাথে মুঠোফোনে কথাও বলেন সমন্বয়ক দাবী করা মনির। আর চাঁদার টাকার জন্য মনির খানের ভিজিটিং কার্ড নিয়ে অফিসে পাঠান তার সহযোগী ও সমন্বয়কের প্রতিনিধি কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের জুমছড়ি গ্রামের মোঃ শরীফকে।পড়ে থাকা আটক করে কক্সবাজার মডেল থানায় সোপর্দ  করা হয় বলে জানা গেছে। চাঁদা না দিলে আন্দোলনের পাশাপাশি পত্রপত্রিকায় রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকিও দেওয়া হয় জানা যায়। পাশাপাশি দুদক ও মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দায়ের করে চাকরি থেকে অব্যাহিত দেয়ার ভয় দেখানোরও অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া মনির খানের বিরুদ্ধে।

পিএম খালি রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুল জানান, সমন্বয়ক  পরিচয় দিয়েআমার কাছে তিন লক্ষ টাকা  চাঁদা দাবি করে। আমি কৌশলে তা ভিডিও ধারণ করে প্রশাসনের হস্তক্ষেপে শরীফ নামের একজনকে আইনের হাতে তুলে দিই। যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  1. firestickdownloader বলেছেন

    you are in reality a good webmaster The website loading velocity is amazing It sort of feels that youre doing any distinctive trick Also The contents are masterwork you have done a fantastic job in this topic

  2. Ücretsiz takipçi deneme বলেছেন

    Ücretsiz takipçi deneme Google SEO, dijital pazarlama stratejimizin temel taşı oldu. https://www.royalelektrik.com//esenyurt-elektrikci/

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.