চট্রগ্রাম প্রতিনিধিঃ নগরের বাকলিয়া থানাধীন চাকতাই ভেড়া মার্কেট এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জামাল প্রকাশ জাফর (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনায় পুলিশ ও সংশ্লিষ্ট টিমের দ্রুত অভিযানে ভিকটিমকে উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানাধীন চাকতাই পুলিশ ফাড়ীর এসআই মোবারক হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. জামাল প্রকাশ জাফরকে (৩২) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকলিয়া থানার ঘটনায় ভিকটিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা ও নিরাপত্তা পর্যবেক্ষণে রয়েছে।
