কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ওয়ান নিউজ ডেক্সঃ বাঙ্গালী জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ,সকল জীবিত বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু প্রত্যাশা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গত শনিবার (১৭ জুন) এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙ্গালী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ হাজী মো: ইলিয়াছ ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী মো: আবদুর রহমান , জেলা পুলিশ সুপার ড. ইকবাল হোসেন ,এ্ এসপি গোলাম রুহুল কুদ্দস ,জেলা জয়বাংলা বাহিনী ৭১ এর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী ,আওয়ামীলীগের সাবেক সভাপতি এড.আহমদ হোসেন , কউক চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, , সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মাহমুদ , সদর উপজেলা কমান্ডার ডা: শামসুল হুদা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , সাংবাদিক বৃন্দ ও সুধীবৃন্দ । উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি মোস্তফা কামাল ,সাধারণ সম্পাদক নুরুল হাকিম নূকী , যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ ,নূরুল আজিম , সদস্য হারুন অর রশিদ, সাইফুর রহিম শাহিন , সদর উপজেলা সভাপতি হামিদ হাসান , মহেশখালী উপজেলা সভাপতি ছরওয়ার কায়ছার ছিদ্দিকী সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
ইফতারের পূর্বে দেশের শান্তি ও কল্যাণে মহান আল্লাহর সাহায্য চেয়ে মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.