নিজস্ব প্রতিবেদক
উখিয়ার পালংখালী কাস্টম মোড় থেকে ৩ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ মোঃ সায়েদ আলম (৪৫) নামক কারবারীকে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী সিএনজিটিও।
শনিবার (২৮ আগস্ট) ভোর ৫ টার দিকে অভিযান চালানো হয়েছে।
আটক মোঃ সায়েদ আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার হেডম্যানপাড়ার মৃত ওয়ারেদ আলীর ছেলে। পেশায় সে সিএনজি চালক।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র কাস্টম মোড় নামক স্থানে অভিযান চালায় ঘুমধুম বিওপি’র সদস্যগণ। অভিযানে নয়াপাড়া হতে কুতুপালংগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশী করে ৩ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক মোঃ সায়েদ আলমকে আটক করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, ৩৪ বিজিব কক্সবাজার ব্যাটালিয়ন গত ০১ জানুয়ারি থেকে অদ্যাবধি ৩৩ লক্ষ ৬৭ হাজার ৫৬৭টি ইয়াবাসহ ১৬১ জনকে আটক করে।
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.