মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে মোহাম্মদ হাসান নামে ৭ বছর বয়সী এক শিশু মারা গেছেন। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশু হাসান চকরিয়া পৌরসভার হালাকাকারা মৌলভীরচর এলাকার আলী আকবরের ছেলে ও চিরিঙ্গা এমদাদিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন।
এর আগে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মাদ্রাসা মাঠে খেলা করার সময় ওই শিশুকে ভিমরুলে কামড়ায়। পরে তাকে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে মারা যায় হাসান।
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল করিম ভিমরুলের কামড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.