যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও তার উপসর্গ নিয়ে মোট মারা গেছে ১০ জন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। আর এর উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৬৫ জন। ইয়েলো জোনে আছেন ৬১ জন।

এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৮৪৮টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। আজ শনাক্তের হার ৩২.৭৪ শতাংশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.