রবিউল ইসলাম খোকন, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে আরো ১৯ জনের মৃত্যু।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ১ ৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ও বাকি ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে রাজশাহীর ১০ চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ২ জন ও পাবনা ১ জন কুস্টিয়ার ১ জন চুয়াডাঙ্গা ১ ও জয়পুর হাট ১ জন রয়েছে। গেল ২৪ ঘন্টায় রাজশাহীতে বিভিন্ন ল্যাবে ৪ শ ৩০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ১ শ ২৬ জনের করোনা সনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তের হার ২৯ ০৩ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন রোগী ৭৬ জন। হাসপাতালটিতে ৪ শ ০৫ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪ শ ৮৯ জন রোগী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.