কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নতুনবাজার ঢাকাইয়া কলোনীর সিঁড়িঘাট ও লগগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মোঃ ফরিদ, নবী হোসেনের দু’টি ঘর পাহাড় ধসে পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।
নবী হোসেন কিছুটা আহত হলেও ঘরের অন্য লোকজন প্রাণে রক্ষা পায়।
এছাড়া লগগেইট এলাকার মামুন নামের আরও এক ব্যক্তির বসতঘর ধসে পড়ে।
৪নং ইউপি সদস্য সজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ শুনে আমি ছুটে আসি। পাহাড় ধসে দু’টি টংঘর পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে ভেসে গেছে। মামুন নামের আরও একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। তবে ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে এখনো ৫০০ পরিবার মৃত্যুর ঝু্ঁকিপূর্ণ ভাবে বাসবাস করছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্প্রতি মাইকিং করে এদের নিরাপদে সরে যেতে বলা হলেও আদেশ মানছে না।
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৪
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.