কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ও জরিমানা

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি খাবার জোটেলসহ ৫ জনকে ৪৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১ টা হতে বেলা ১ টা পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন হাসপাতাল এবং কেপিএমের কলা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন ইউএনও মুনতাসির জাহান।

এ সময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাবার পণ্য ধ্বংস করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, ফ্রিজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার গাংচিল রেস্টুরেন্ট ৪ হাজার এবং মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে ১০০ টাকা করে ৪০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় সচেতনতায় মাইকিংয়ের মাধ্যমে জনগণকে আবারোও সচেতন করেন ইউএনও।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.