কাপ্তাইয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১

কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে চন্দ্রঘোনায় থানা পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ সহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার( ১৬ জুন) বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে ডলুছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাঁর বসতঘর হতে তাকে আটক করা হয়। আটককৃত উছাইমং মারমা প্রকাশ নিথোয়াই(৩৪) ডলুছড়ি এলাকার থোয়াইচিং মারমার ছেলে।

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ব্যাক্তিকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচাজ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ইতিমধ্যে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুকে হত্যাচেষ্টার মামলা রেকর্ড আছে।

এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্রমামলা দায়ের করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.