মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর দৌলতদিয়া সাড়ে ৩কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের (হিজরা) শাপলা ওরফে কনা (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শাপলা ওরফে কনা দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়ার মৃত মনছের খাঁনের মেয়ে।
রোববার (১৩ জুন) দুপুরে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই দেওয়ান মো. শামীম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়া এলাকায় শাপলার বসত বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৩কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এবং তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৭
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.