বঙ্গবন্ধু নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন -আ জ ম নাছির

আবুল কালাম, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ছোট বেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানব দরদী মানুষ ছিলেন। সহপাঠিদেরকে নিয়ে গরীব অসহায় মানুষের জন্য চাঁদা তুলতেন। সেই সংগৃহীত অর্থ দিয়ে তিনি গরীবদের সহায়তা করতেন। এই সেবা কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে অনেক সময় নিজেকেও অভুক্ত থাকতে হয়েছে। কিন্তু মানুষের সেবা থেকে কখনো পিছ পা হননি বঙ্গবন্ধু।

শুক্রবার (৭ মে) জুমার নামাজের পর নামাজের পর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয় প্রাঙ্গনে “আমরা ক’জন মুজিব সেনা” চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, আমরা ক’জন মুজিব সেনা’র প্রতিষ্ঠাতা আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী, সংগঠনের চট্টগ্রাম জেলার সদস্য সমন্বয়কারী আবদুল হান্নান চৌধুরী,সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হুদা শিপন, হুমায়ুন কবির রুকন, সদস্য সংগ্রহশালা ইকবাল মোরশেদ, সালাউদ্দিন মিন্টু, নৃপতি দাশ নিপু, সরফরাজ নেওয়াজ খান রবিন, মুক্তি দাশ, বাবলু দত্ত, বোখারী আজম, সাইফুদ্দিন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.