নানা সুবিধা নিয়ে “দ্রব‍্য ডটকমের” যাত্রা শুরু

ওয়ান নিউজ ডেক্সঃ দেশে নতুন একটি ই-কমার্স প্রতিষ্ঠানের যাত্রা হয়েছে। ‘খুশিতে বাংলাদেশ’ শ্লোগানে দ্রব‍্য ডটকম নামের ই-কমার্সটি চালু হয়েছে। দ্রুত ডেলিভারি, মানসম্মত পণ্য, মূল্যছাড়সহ নানা সুবিধা দিয়ে প্লাটফর্মটি পণ্য বিক্রি করবে বলে জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রা শুরু উপলক্ষ‍্যে বেশ কিছু অফার ও ডিসকাউন্ট পাওয়া যাবে দ্রব‍্য ডটকমে। সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে অনেক পণ‍্যে।

এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ টাকায় আইফোন ১২, বাইক, স্মার্টটিভি ও টি-শার্ট জিতে নেয়ার সুযোগ দিয়েছে দ্রব্য ডটকম।

দ্রব‍্য ডটকমের ম‍্যানেজিং ডিরেক্টর বাতিয়া আহসান বলেন, ‘দেশের অনেক ই-কমার্সের ভিড়ে মানসম্মত সার্ভিস নিয়ে ঝামেলা পোহাতে হয় গ্রাহকদের। তাই উন্নত সেবার লক্ষ‍্য নিয়ে সঠিক দামে, অরজিনাল সব পণ‍্য সঠিক সময়ের গ্রাহকের কাছে পৌঁছে দিতেই চালু হয়েছে দ্রব‍্য ডটকমের।’

বাইক, স্মার্টফোন, ট‍্যাব, এসি, গ‍্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, ফ‍্যাশন ও গ্রোসারিসহ অনেক ক‍্যাটাগরির পণ‍্য মিলবে দ্রব‍্য ডটকমে।

মূল্য পরিশোধের জন্য রয়েছে সব পেমেন্ট অপশন। আছে বিকাশ, ভিসা, মাস্টার কিংবা অ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিটসহ নগদে মূল্য পরিশোধের সুবিধা।

এ ছাড়া গ্রাহকরা চাইলে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন।

দ্রব‍্য ডটকম আহসান গ্রুপ লিমিটেড এর অঙ্গপ্রতিষ্ঠান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.