নিজস্ব প্রতিবেদকঃ
২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আমরা উদযাপন করছি স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী। একইসঙ্গে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ইসলামী শিক্ষা নিয়ে আলো ছড়াচ্ছেন কচ্ছপিয়া ইসলামী বালিকা দাখিল মাদরাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ মার্চ) সকাল কচ্ছপিয়া ইসলামী বালিকা দাখিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজিত হয়। এতে
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্টাতা ও সাংবাদিক মাঈনুদ্দীন খালেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহবায়ক এম সেলিম,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সাইদুজ্জামান সাঈদ,শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গেষ্ট শিক্ষক সারেকুল টিপু,৪নং ওয়ার্ড যুবলীগে সভাপতি আবু শামা বাবু,এমদাদুল হক,শুকমনিয়া ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম জুয়েল, মোঃ তারেক, মৌলভী জয়নাল, যুবনেতা নেতা মনজুর প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসা সুপার জহির উদ্দীন সভাপতিত্বে ও আব্দুল মালেক সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা খুব প্রয়োজন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদরাসা সহ-সুপার শিক্ষক মোঃ ইব্রাহিম,তসলিমা আক্তার,মনতাজ বেগম,তারিন সোলতানা,তসলিমা আক্তার সুমি,রোমেনা ইয়াছমিনসহ,সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.