যশোরে যুবকের মাথায় গুলি করে হত্যার চেষ্টা

ইয়ানুর রহমান : যশোর শহরের শংকরপুর এলাকায় সাকিব (৩০) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্বরা। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সাকিবকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সাকিব যশোর সদরের হামিদপুরের চাঁনপাড়া এলাকার ইমান আলীর ছেলে। তার অবস্থা আশংকাজনক।

পারিবারিক সূত্র মতে, সাকিবকে বাড়ি থেকে রাতে শংকরপুর এলাকায় ডেকে আনা হয়। এসময় মোটরসাইকেলে থাকা একজন শংকরপুর এলাকার মহিলা মাদ্রাসা মাঠে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, সাকিবের মাথায় দুর্বৃত্বরা গুলি করেছে। তাকে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তবে সে পুলিশকে কিছু তথ্য দিয়েছে। সেই তথ্য অনুসারে ঘটনার সাথে জড়িতকে আটকের চেষ্টা করা হচ্ছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল সাহা জানান, সাকিবের মাথায় গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্খাজনক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.