এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৭ ফেব্রæয়ারী) দুপরে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ স্নিগ্ধা আক্তার এতথ্য নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার যতিন্দ্রনারায়ন গ্রামের মৃত মজসের আলী ছেলে আব্দুস সালাম (৪২) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেন (৪২) ও তার স্ত্রী লিপি খাতুন (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ স্নিগ্ধা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেনের বাড়ী অভিযান চালায় পুলিশ। এসময় তার গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মানিক ও স্ত্রী লিপিকে আটক করা হয়।
অপর দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.