রামুতে ১২,৫৪৭ ইয়াবাসহ আটক ১

হাফিজুল ইসলাম চৌধুরী:
রামুর বাইপাস এলাকা থেকে ১২,৫৪৭ ইয়াবাসহ জাকির আহাম্মদ (২৭) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে টেকনাফের হাজির পাড়ার গোলাম কাদেরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশের সদর সার্কেলের নির্দেশনায় রামু থানার ওসি কেএম আজমিরুজ্জামান ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. ফরহাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ পরিদর্শক মো. ফরহাদ আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রামুর বাইপাস এলাকা থেকে জাকিরের কাছ থেকে বার হাজার ৫৪৭ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জাকির টেকনাফের একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এ ব্যাপারে রামু থানায় মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.