সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার এবং প্যানেল চেয়ারম্যান সত্যজিত সেন (বাচ্চু) প্রকাশ বাচ্চু কমিশনার হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে গত (৭ ফেব্রুয়ারি) রাত ২টা ৫ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভারের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ৫০১নং কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
বাচ্চু কমিশনার অগ্নিযুগের বিপ্লবী পুরুষ এডভোকেট স্বর্গীয় সুরেশ চন্দ্র সেনের প্রথম পুত্র এবং সাংবাদিক, গবেষক বিশ্বজিত সেন, প্রাক্তন শিক্ষিকা দেবী সেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা, শিক্ষিকা গোপা সেনের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ছোট ভাই সাংবাদিক বিশ্বজতি সেন দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের নিকট আত্মার শান্তি ও সদগতি কামনা করেছেন।
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:০৩
আগের খবর
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.