নীতিশ বড়ুয়া, রামু :
তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ৫ দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বে তিনি ৫ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এ প্রতিনিধিদলে দৈনিক আমাদের সময় এর ব্যাবস্থাপনা সম্পাদক, সাংবাদিক সন্তোষ শর্মাসহ সরকারি কর্মকর্তারা রয়েছেন।
সফরকালে নেতৃবৃন্দ প্রথম তিনদিন তৃতীয় বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল-কলকাতায় অংশ গ্রহন করবেন। পরদিন থেকে মোম্বাইতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রদর্শনি ও আলোচনা সভায় বক্তব্য রাখবেন এবং দার্জিলিং এ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।
সফর শেষে আগামী ১১ ফেব্রুয়ারি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপিসহ প্রতিনিধিদল দেশে ফিরবেন এবং পরদিন এমপি কমল কক্সবাজার পৌঁছার কথা রয়েছে।
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৮

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.