নিজস্ব প্রতিবেদকঃ কউক আর কক্সবাজার পৌরসভার উন্নয়ন কার্যক্রমে পর্যটনবাসী অতিষ্ট। দিনে ধুলো-বালিতে আকাশ হয়ে পড়ে অন্ধকারচ্ছন্ন। পৌর শহরের অধিকাংশ রাস্তায় বড় বড় গর্ত। নর্দমার মধ্যে জমে থাকছে ময়লা পানি। অতিবৃষ্টিতে পানি উপচে পড়ছে রাস্তায়। ভাঙাচোরা নর্দমায় ঢাকনাও নেই। রাস্তার মোড়ে মোড়ে বর্জ্যের স্তূপ।
কিছু কিছু রাস্তায় বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পরই নেমে আসে অন্ধকার। উন্মুক্ত ময়লা গাড্ডা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত ইজিবাইক আর শহরের মধ্যে দিয়ে দূরপাল্লার বাসের কাউন্টারে তীব্র যানজট। সংস্কার নেই পৌরভবনসহ পৌরসভা-নিয়ন্ত্রিত হাটবাজার, বাস ও ট্রাক টার্মিনালে।
পৃথিবীর কোন দেশে চলাচলের প্রধান রাস্তা সম্পুর্ণ বন্ধ করে দিয়ে উন্নয়নের কাজ চলে কক্সবাজারেই প্রথম —-!!!

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.