নুরুল আমিন হেলালীঃ
কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবী শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর (৮৭) এর নামাজে জানাজা সোমবার বেলা ২ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
বিষয়টি তার পারিবারিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
প্রবীণ এই আইনজীবী রোববার (৩১ জানুয়ারী) সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার ২ ছেলে ও ১ মেয়ে ছিল।
মরহুম এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর ফুয়াদ আল খতিব হাসপাতাল সংলগ্ন নুর কমপ্লেক্সের এডভোকেট নজির আহমদের পুত্র।
বহুমুখী প্রতিভাসম্পন্ন ও জেলার বরেণ্য ব্যাক্তিত্ব মরহুম এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর কক্সবাজার প্রেসক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন ইংরেজি দৈনিক ও সংবাদ সংস্থার কক্সবাজার প্রতিনিধি হিসাবে কাজ করেন।
কর্মজীবনে তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।
তিনি ১৯৬৮ সালের ১৮ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন সদস্য হিসাবে যোগদান করেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় সাড়ে ৮ শত সদস্যের মধ্যে এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর এর সদস্যের ক্রমিক নম্বর পাঁচ।
ঈদগাঁও থানা প্রেস ক্লাবের শোক:
এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঈদগাঁও থানা প্রেস ক্লাবের সভাপতি এসএম তারিকুল হাসান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন হেলালী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক আজাদ মনসুর, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক এইচ এন আলম, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক, নির্বাহী সদস্য কাফি আনোয়ার, বিআর হাসেমী বদরু, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন আল নোমান।
সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন’র শোক:
এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীরের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি কাফি আনোয়ার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমানসহ সদস্যবৃন্দ।
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩৭
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.