কক্সবাজারে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় সাগরিকা দাশ নদী (১১) নামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলর্র্বার দুপুরে দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মিন্টু দাশ (২৫) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। নিহত ছাত্রী শহরের ঘোনার এলাকার মৃত ঝন্টু দাশের মেয়ে।
প্রতিবেশি পলি মল্লিক জানান, তিনি তার বাসা থেকে বের হয়ে কৃষ্ণ দাশের ঘরে গিয়ে দেখেন নদী বাড়ির উপরের সিলিং এর সাথে ওড়না পেঁচানোর অবস্থায় ঝুলছে।
তার মা কৃষ্ণা দাশ জানান, প্রতিদিনের মতো হাসপাতালে চলে যান এবং তার একমাত্র ছেলে বাইরে ছিলেন। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।তিনি হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন।এব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির -উল -গীয়াস জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রির্পোট হাতে পেলে আমরা বুঝতে পারবো হত্যা নাকি আত্নহত্যা। আমাদের তদন্ত টলমান রয়েছে্

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.