এম রমজান আলীঃ
মহেশখালীর কুতুবজোম মৌজার বি.এস খতিয়ান নং-২১৩৭ নং দাগ নং-৫৭৯০, জমির পরিমান-০.৩১০০ শতক চাষী জমি ক্রয় করেন বলে জানা যায় কুতুবজোম খোন্দাকারপাড়ার মোহাম্মদ সাইফুদ্দীন গং। উক্ত জায়গায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালত কক্সবাজার এম.আর মামলা নং-৭৮/২০২১ইং, ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা হয়। উক্ত ১৪৪ ধারায় উল্লেখ্য যে, জায়গাটি ১ম পক্ষের দখলে রয়েছে এবং তাদের সকল ডকুমেন্টপত্র সঠিক রয়েছে এরপরে ২য় পক্ষের লোকজন সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক উক্ত জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। তাই সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) কে সরেজমিনে গিয়ে তদন্ত পূর্বক মতামত সহ রিপোর্ট দেওয়ার জন্য বলেছে। এবং মহেশখালী থানাকে বিরোধীয় জায়গা শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে। মামলার স্মারক নং-৭৭/২০২১ এডিএম। সেই ১৪৪ ধারাকে অমান্য করে সুলেমান, সরওয়ার ও রেহেনা বেগম গং উক্ত জায়গা জোরপূর্বক দখলের অংশ বিশেষ জায়গায় চারপার্শ্বে ঘেরাবেঁড়া ও বাড়ি নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। উক্ত বিষয় নিয়ে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্ষন্ত নিরুপায় হয়ে মোহাম্মদ সাইফুদ্দীন বাদী হয়ে সুলেমান, সরওয়ার ও রেহেনা কে আসামী করে মহেশখালী থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.