দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজঃ অপচয় রোধ ও পাচার বন্ধে জ্বালানি তেলের দাম কিঞ্চিৎ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য কম থাকলে অপচয় হওয়ার প্রবণতা থাকে। তাই অপচয় রোধ ও পাচার বন্ধ করতে এবং একটা ডিসিপ্লিন (শৃঙ্খলায় ফেরাতে) আনতে সরকার কিঞ্চিৎ মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই- পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হয়, জনদুর্ভোগ যাতে না আসে; সে জন্য টলারেবল (সহনীয়) মাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধি করেছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলের নেতা বিভিন্ন জায়গায় ঘুরছেন আর বলছেন বাইরে তেল নেই, সংসদে আছে। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলতে পারেন।

  1. Adelyn4164 বলেছেন
  2. Bethany4747 বলেছেন
  3. webdesign agentur bamberg বলেছেন

    webdesign agentur bamberg https://websiteerstellenlassenbamberg.de/

  4. Adam4794 বলেছেন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.