ইমাম খাইর:
৯০০০ ইয়াবাসহ আবদুল আজিজ (৪০) নামক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বাজারঘাটা রোকেয়া বার্মিজ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি উখিয়ার পালংখালী ৪ নং ওয়ার্ডের চুরাখোলা এলাকার মোঃ সোলাইমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল এ তথ্য জানিয়েছেন।
পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.