ঈদগাঁওতে এসএসসি পরীক্ষার্থীর আকস্মিক মৃত্যু

মোঃ নোমান, রামু

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুলের) চলমান এক এসএসসি পরীক্ষার্থীর আকষ্মিক মৃত্যু হয়েছে। পরীক্ষার্থী তসলিমা জান্নাত সৌহা (১৫) রামু রশিদ নগর পানিরছড়া গ্যারেজ এলাকার নুরুল ইসলামের কন্যা। তার অকাল মৃত্যুতে রামু- কক্সবাজার সদর ০৩ আসনের মাননীয় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল গভীর শোক প্রকাশ করেন ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।এদিখে সৌমা’র মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রে জানা যায়,সোমবার মাগরিবের নামাজের সময় হঠাৎ সৌমা অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা দ্রুত কক্সবজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্য ঘোষণা করেন। উল্লেখ্য সৌমা ইতিপুর্বে বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.