সিরিয়া সংকট সমাধানে তিন নেতার বৈঠক

ওয়ান নিউজ ডেক্সঃ চলমান সিরিয়া সংকট সমাধানের উপায় খোঁজতে এক বিশেষ বৈঠক করতে ইরানে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক শহর তাবরিজে শুক্রবার (৭ সেপ্টেম্বর) এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। খবর ডেইলি সাবাহ।

ডেইলি সাবাহ বলছে, সিরিয়া যুদ্ধের প্রায় সাড়ে সাত বছরের মধ্যে বিশেষ করে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরের সার্বিক পরিস্থিতি উন্নয়নের জন্য এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদে আরও বলা হয়, এর আগে রাশিয়ার সোচি শহরে এবং তুরস্কের রাজধানী আংকারায় বৈঠক করেছেন এ তিন দেশের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, এসব বৈঠক থেকে সে সময় এ তিন প্রেসিডেন্ট সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.