বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
ওয়ান নিউজ ডেক্সঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাত সাড়ে ৯টায় বৈঠক শুরু হয়। বিএনপি সূত্র থেকে জানা যায়, গতকালের নির্বাহী কমিটির বৈঠক এবং আগামীকাল বেগম জিয়ার সিলেটে যাওয়ার প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গতকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে সভা করেন। সভায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে যদি সাজা হয় তাহলে করণীয় ও আন্দোলন কেমন হবে, সেসব বিষয়ে আলোচনা হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
দলের অন্যতম সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান অসুস্থ এবং গয়েশ্বর চন্দ্র রায় কারাগারে থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.