আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

ওয়ান নিউজ ডেক্সঃ শুক্রবার বাদ ফজর আ’মবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বয়ান করছেন জর্ডানের মাওলানা শেখ নওশাদ আর বাংলায় অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। প্রচন্ড শীত আর ঘনকুয়াশা উপেক্ষা করে বিশ্বের অর্ধশতাধিক দেশের ৬/৭ হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬টি জেলার কয়েক লাখ মুসল্লি এই পর্বে অংশ নিচ্ছেন।

তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজ মূলবয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বীরা আগত মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত ইসলামী বিধানের ওপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। ইজতেমার প্রথম পর্বে দেশের ১৬টি জেলা থেকে আগত মুসল্লিরা ২৭টি খিত্তায় ভাগ হয়ে ভোর থেকেই বয়ান শুনছেন।

এদিকে ইজতেমার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৪ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.