মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
ওয়ান নিউজ ডেক্সঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটি সহ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা ৮ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/mf ও www.nu.edu.bd থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.