হেলিকপ্টার জরুরি অবতরণের ঘটনায় আইএসপিআর’র বক্তব্য

ওয়ান নিউজ ডেক্সঃ কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহীসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরত্বে জরুরি অবতরণ করেছে।
বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটের এ ঘটনায় হেলিকপ্টারের দুইজন পাইলট উইং কমান্ডার ওমর ও ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদীসহ সব আরোহী হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বৈমানিকসহ সব আরোহী সুস্থ আছেন।
হেলিকপ্টারটি সকাল ৯টা ২০ মিনিটে তেজগাঁও থেকে উড্ডয়ন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.