মহান বিজয় দিবস উদযাপনে কর্ণফুলী ব্লাড ব্যাংক এর টি-শার্ট উন্মোচন
জে,জাহেদ ব্যুরোচিফ চট্টগ্রামঃ
মহান বিজয় দিবস উদযাপনে কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংক এর উদ্যোগে “বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় ও রক্ত সচেতনতা ক্যাম্প” এর টি-শার্ট উন্মোচন করেছে।
আজ রাত ১১ টার সময় কর্ণফূলী উপজেলার বিলাসবহুল “হোটেল আয়ান”এর হলরুমে সদস্যদের উপস্থিতিতে টি-শার্ট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন টি-শার্ট স্পন্সর ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন। যিনি কর্ণফুলী ক্লাবের প্রতিষ্ঠাতা।
আজ মহান বিজয় মাস। ১৬ই ডিসেম্বর উদযাপনের মাধমে সবুজ মানচিত্রের বুকে কর্ণফূলীকে উন্নয়নে এগিয়ে নেবার প্রত্যয় প্রকাশ করেন সকল সদস্যরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.