মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে এম.এ.গনির শোক প্রকাশ লন্ডন

ওয়ান নিউজ ডেক্সঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী- এর মৃত্যুতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব এম.এ.গনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

চট্টগ্রামের মাটি ও মানুষের এই নেতার মৃত্যুতে এক শোক বার্তায় এম.এ.গনি বলেন, মহিউদ্দিন চৌধুরী দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা রাখেন।

তিনি বহুবার কারাবরণ করেছেন ও নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনও মাথানত করেননি।

চট্টগ্রামের মানুষের উন্নয়ন ও কল্যাণে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরো বলেন, গণমানুষের অন্তরে এই বর্ষীয়ান জননেতা চিরদিন বেঁচে থাকবেন।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.